বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন

সব শিক্ষাপ্রতিষ্ঠানে সোলার প্ল্যান্ট বসানোর ঘোষণা শিক্ষামন্ত্রীর

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : বুধবার, ১৩ মে, ২০২৬
  • ৬ Time View

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ধাপে ধাপে সোলার প্ল্যান্ট স্থাপনের ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, শিক্ষাখাতে বিনিয়োগে কোনো ধরনের কার্পণ্য করবে না সরকার। পাশাপাশি ২০৩০ সালের মধ্যে ২ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

বুধবার (১৩) ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে ওমেরার সঙ্গে সোলার প্ল্যান্ট সংক্রান্ত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী আরও জানান, শিক্ষাব্যবস্থায় দীর্ঘদিনের জটিলতা কমাতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে। এর অংশ হিসেবে ১০ বছরের মধ্যে এসএসসি এবং ১২ বছরের মধ্যে এইচএসসি পরীক্ষা শেষ করার পরিকল্পনা রয়েছে।

তিনি বলেন, এ বিষয়ে আজ একটি বৈঠক অনুষ্ঠিত হবে, যেখানে সিলেবাস যথাযথভাবে শেষ করে নির্ধারিত সময়ের মধ্যে পরীক্ষা আয়োজনের উপায় নিয়ে আলোচনা করা হবে।

মন্ত্রী আরও বলেন, দক্ষ ও উৎপাদনশীল মানবসম্পদ গড়ে তুলতে সরকার শিক্ষাখাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com