বুধবার, ১০ জুন ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন

অস্ত্র সমর্পণ নিয়ে কোনো আলোচনা হয়নি: হিজবুল্লাহ প্রধান

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : মঙ্গলবার, ১২ মে, ২০২৬
  • ১২ Time View

ইসরায়েলের সঙ্গে অস্ত্র সমর্পণ নিয়ে কোনো আলোচনা হয়নি এবং এ বিষয়ে বাইরের কোনো হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না বলে জানিয়েছেন লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর প্রধান নাঈম কাসিম। আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সাম্প্রতিক এক ভাষণে নাঈম কাসিম বলেন, “অস্ত্রের বিষয়ে ইসরায়েলের সঙ্গে কোনো আলোচনা হয়নি। এটি সম্পূর্ণ লেবাননের অভ্যন্তরীণ বিষয়। এখানে কোনো বিদেশি রাষ্ট্রের হস্তক্ষেপ চলবে না।”

তিনি আরও বলেন, হিজবুল্লাহর অস্ত্র সমর্পণের প্রশ্নই আসে না এবং এই গোষ্ঠী কখনো যুদ্ধের ময়দান থেকে পিছু হটবে না। লেবাননের সার্বভৌমত্ব রক্ষায় হিজবুল্লাহ সবসময় সক্রিয় থাকবে বলেও উল্লেখ করেন তিনি।

কাসিম জানান, লেবাননের দখলকৃত এলাকাগুলো ইসরায়েলি বাহিনীর কাছ থেকে পুনরুদ্ধার, বন্দিদের মুক্তি, দক্ষিণ লেবাননের বাস্তুচ্যুত বাসিন্দাদের পুনর্বাসন এবং যুদ্ধবিধ্বস্ত অঞ্চলের পুনর্গঠনে হিজবুল্লাহ সরকারকে সহযোগিতা করবে।

ভাষণে তিনি ইসরায়েলের কঠোর সমালোচনা করে বলেন, “ইসরায়েল লেবাননকে নরকে পরিণত করতে চায়।”

এদিকে ইসরায়েলি সেনাবাহিনীর এক বিবৃতিতে জানানো হয়েছে, হিজবুল্লাহর হামলায় তাদের একজন সেনা নিহত হয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com