শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন

পদ্মা ব্যারাজ দেশীয় স্বার্থের প্রকল্প, ভারতের সঙ্গে আলোচনার প্রয়োজন নেই: পানিসম্পদমন্ত্রী

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : বুধবার, ১৩ মে, ২০২৬
  • ৪৫ Time View

পদ্মা ব্যারাজ নিয়ে ভারতের সঙ্গে আলোচনার প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। তিনি বলেন, এটি বাংলাদেশের নিজস্ব স্বার্থের প্রকল্প।

বুধবার (১৩) সকালে সচিবালয়ে একনেক বৈঠকে প্রায় ৩৫ হাজার কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প অনুমোদনের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী জানান, গঙ্গা চুক্তি নিয়ে আলোচনা চলমান থাকলেও পদ্মা ব্যারাজ সম্পূর্ণ দেশীয় অর্থায়নে বাস্তবায়িত হবে। প্রকল্পটি দেশের প্রায় এক-তৃতীয়াংশ এলাকা এবং ২৪টি জেলার প্রায় সাত কোটি মানুষের উপকারে আসবে বলে তিনি দাবি করেন।

তিনি আরও বলেন, পাঁচ বছরে প্রতি বছর গড়ে ৭ হাজার কোটি টাকা ব্যয়ে মোট প্রায় ৩৪ হাজার ৪৯৪ কোটি টাকার প্রকল্পে পানি সংরক্ষণ ও ব্যবস্থাপনায় আধুনিক কারিগরি ব্যবস্থা রাখা হবে। খাল খননের মাধ্যমে পানি সরবরাহের প্রাথমিক পরিকল্পনাও রয়েছে।

ফারাক্কা ব্যারাজের প্রভাব মোকাবিলায় রাজবাড়ীতে ব্যারাজের একটি অংশে পানি মজুদের পরিকল্পনার কথাও জানান তিনি। পাশাপাশি গঙ্গা চুক্তি বাস্তবায়নে একটি কারিগরি টিম কাজ করছে বলেও উল্লেখ করেন মন্ত্রী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com