বুধবার, ১০ জুন ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন

ইরানের দাবি ছাড়া সংঘাত নিরসনের পথ নেই : গালিবাফ

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : মঙ্গলবার, ১২ মে, ২০২৬
  • ১৩ Time View

ইরানের দেওয়া ১৪ দফা প্রস্তাবিত দাবি মেনে নেওয়া ছাড়া চলমান সংঘাত নিরসনের আর কোনো বিকল্প পথ নেই বলে জানিয়েছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। ইরানের আধাসরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সোমবার (১১ মে) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ইরানের উত্থাপিত প্রস্তাবগুলো গ্রহণ না করলে যুক্তরাষ্ট্র ব্যর্থতার মুখে পড়বে এবং কোনোভাবেই সফলতা অর্জন সম্ভব হবে না। তার মতে, জনগণের অধিকার নিশ্চিত করার বিষয়টি এ প্রস্তাবের কেন্দ্রবিন্দু, যার বাইরে যুক্তরাষ্ট্রের সামনে কোনো কার্যকর পথ নেই।

তিনি আরও সতর্ক করে বলেন, সময়ক্ষেপণের ফলে এর মূল্য আরও বাড়বে।

অন্য এক পোস্টে গালিবাফ হুঁশিয়ারি দিয়ে জানান, ইরানের ওপর যেকোনো ধরনের আগ্রাসনের উপযুক্ত জবাব দিতে দেশটির সশস্ত্র বাহিনী সম্পূর্ণভাবে প্রস্তুত।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com