শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন

ইন্টার মায়ামিতে সর্বোচ্চ আয় মেসির

বিনোদন ডেস্ক
  • Update Time : বুধবার, ১৩ মে, ২০২৬
  • ১৩ Time View

বিশ্ব ফুটবলের অন্যতম মহান ফুটবল তারকা লিওনেল মেসি তার মাঠের পারফরম্যান্সের পাশাপাশি আয়ের দিক থেকেও রয়েছেন এগিয়ে। শুধু মাত্র ব্যক্তিগত আয় নয় বরং দলীয় খরচেও সর্বোচ্চ আয়ের তালিকায় রয়েছে মেসি।

চলতি বছরের এমএলএস প্লেয়ার্স অ্যাসোসিয়েশন এর প্রকাশিত বেতনের তালিকায় দেখা যায়, মেসির মোট গ্যারান্টিড আয় প্রায় ২ কোটি ৮৩ লাখ ৩৩ হাজার ৩৩৩ ডলার।

জানা যায়, ২০২৩ সালে ইন্টার মায়ামিতে যোগ দেন মেসি। সে সময় তার বেতন ছিল ১ কোটি ২০ লাখ ডলার। পরে গত বছরের অক্টোবরে ২০২৮ সাল পর্যন্ত একটি নতুন চুক্তি করেন তিনি। এরপর দলকে এনে দেন প্রথম এমএলএস শিরোপাও।

ইন্টার মায়ামির হয়ে নিয়মিত প্রতিটি মৌসুমে ৬৪ ম্যাচে ৫৯ টি গোল করেছেন। চলতি মৌসুমের ১১ ম্যাচে তার গোল সংখ্যা ৯টি। ক্লাবটির মোট বেতন কাঠামোর প্রায় ৫ কোটি ৪৬ লাখ ডলার, যা লিগের অন্য প্রায় সব দলের চেয়ে অনেক বেশিড়

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com