বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন

বিসিবি পরিচালনায় তিন সদস্যের নির্বাচন কমিশন গঠন

বিনোদন ডেস্ক
  • Update Time : বুধবার, ১৩ মে, ২০২৬
  • ৩৭ Time View

২০২৬ সালের বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি পরিচালনা সংস্থা তিন সদস্যের একটি নির্বাচন কমিশন গঠন করেছে। বুধবার ( ১৩ মে ) ক্রিকেট বোর্ড বিসিবি-র পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়টির সত্যতা নিশ্চিত করা হয়।

তিন সদস্যের গঠিত এ নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার হয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট আহসানুল করিম। সদস্য হয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. ইসরাইল হাওলাদার। এবং আরেক সদস্য জাতীয় ক্রীড়া পরিষদের উপ-সচিব এবং পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) এ. বি. এম. এহসানুল মামুন।

এখন থেকে ২০২৬ সালের বিসিবি পরিচালনা নির্বাচন সম্পর্কিত প্রয়োজনীয় কার্যক্রম বিধি অনুসারে পরিচালনা ও তদারকি করবে নতুন নির্বাচন কমিশন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com