তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়ের নির্দেশে আগামীকাল (১৪ মে) সকাল ৯টায় দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী তৃষা কৃষ্ণানের নতুন সিনেমা ‘কারুপ্পূ’-এর ফার্স্ট ডে ফার্স্ট শো প্রদর্শিত হবে।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় দেওয়া একটি পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন ছবিটির নির্মাতা। পোস্টে তিনি বলেন, “আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী থিরু জোসেফ বিজয়কে অসংখ্য ধন্যবাদ। তাঁর বিশেষ অনুমতির কারণেই ‘কারুপ্পূ’-এর ফার্স্ট ডে ফার্স্ট শো সকাল ৯টা থেকে শুরু করা সম্ভব হয়েছে।”
উল্লেখ্য, তামিলনাড়ুতে দীর্ঘদিন ধরে সিনেমার মর্নিং শো প্রদর্শনের ওপর বিধিনিষেধ ছিল। তবে মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পরপরই থালাপতি বিজয় সেই নিয়মে পরিবর্তন আনেন, যা ‘কারুপ্পূ’ সিনেমার মাধ্যমে কার্যকর হচ্ছে।