যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধচলাকালীন সময়ে দেশটিতে গোপনে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে সৌদি আরব বলে জানিয়েছে পশ্চিমা দুই কর্মকর্তা। বুধবার (১৩ মে) বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবদেনে এ তথ্য জানিয়েছে।
রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে এই দুই কর্মকর্তা জানায়, ইরান সৌদি আরবের মার্কিন স্থাপনাকে লক্ষ্যবস্তু করে হামলা চালানোর জেরে সৌদি পাল্টা আক্রমণ করেছিল । তবে দেশটি ইরানের কোন স্থাপনা গুলোকে লক্ষ্যবস্তু করে হামলা করেছে এ বিষয়ে স্পষ্ট কোনো কিছু জানায়নি এই দুই পশ্চিমা কর্মকর্তা ।
আরেক কর্মকর্তা জানান, গত মার্চ মাসের শেষের দিকে দেশটি হুঁশিয়ারি দিয়েছিল তারা ইরানের বিরুদ্ধে আক্রমণাত্মক ব্যবস্থা গ্রহণ করবে। পরবর্তীতে কূটনৈতিক তৎপরতায় এ উত্তেজনা প্রশমন হয়।
এ হামলার মাধ্যমে সৌদি আরব প্রথমবার ইরানে হামলা করেছে বলে জানিয়েছেন দুই পশ্চিমা কর্মকর্তা।
উল্লেখ্য, ৭ এপ্রিল ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণা দেওয়ার সপ্তাহ খানেক আগেই উত্তেজনা নিরসন হয় বলে তারা জানায়।