বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন

শাকিব খানের ‘রকস্টার’-এর প্রথম গান ‘পিরিতি’ প্রকাশ

বিনোদন ডেস্ক
  • Update Time : বুধবার, ১৩ মে, ২০২৬
  • ৪ Time View

ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান অভিনীত নতুন চলচ্চিত্র “রকস্টার”–এর প্রথম গান “পিরিতি” প্রকাশিত হয়েছে। গানটি সান মুভি পিকচার্সের ব্যানারে নির্মিত এই সিনেমার অংশ হিসেবে ভিডিও আকারে অনলাইন স্ট্রিমিং প্ল্যাটফর্ম চরকি-তে মুক্তি দেওয়া হয়েছে।

৩ মিনিট ৫২ সেকেন্ড দৈর্ঘ্যের এই মিউজিক ভিডিওতে শাকিব খানকে দেখা গেছে ক্লান্ত, বিষণ্ন এবং এক বিপর্যস্ত বন্দীর চরিত্রে। পুরো ভিডিওটি জেলখানার পরিবেশে চিত্রায়িত হলেও তার চরিত্রটি কী কারণে কারাগারে এসেছে, তা এখনো প্রকাশ করা হয়নি।

“পিরিতি” গানটি ফোক ও অ্যা-ক্যাপেলা ঘরানার মিশ্রণে তৈরি। এতে কাব্যিক গীত রচনা করেছেন কবি হাসান রোবায়েত। কণ্ঠ দিয়েছেন সংগীতশিল্পী পান্থ কানাই, সুর ও সংগীতায়োজন করেছেন আহমেদ হাসান সানি। গানটির পরিচালনা ও সংগীতায়োজন করেছেন জাহিদ নীরব।

উল্লেখ্য, আসন্ন কোরবানি ঈদ উপলক্ষে “রকস্টার” সিনেমাটি মুক্তির প্রস্তুতি চলছে। এর আগে ছবিটির টিজার প্রকাশিত হলে দর্শকমহলে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়। নতুন গান প্রকাশের পর সিনেমাটি নিয়ে দর্শকদের আগ্রহ আরও বেড়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com