যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের রাজধানী বেইজিংয়ের উদ্দেশে রওনা হয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার (১২ মে) বিকেলে তিনি যাত্রা করেন বলে জানিয়েছে আল জাজিরা ও সিএনএন।
সফরে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে তার বৈঠক হওয়ার কথা রয়েছে। ট্রাম্প জানিয়েছেন, বৈঠকে ইরান ইস্যু নিয়ে বিস্তারিত আলোচনা হবে। পাশাপাশি যুক্তরাষ্ট্র ও চীনের বাণিজ্য সম্পর্কও এই সফরের প্রধান আলোচ্য বিষয়।
২০১৭ সালের পর এটি ট্রাম্পের প্রথম বেইজিং সফর। বর্তমান সময়ে প্রযুক্তি, বাণিজ্য, তাইওয়ান ও গুরুত্বপূর্ণ খনিজ সম্পদসহ বিভিন্ন ইস্যুতে দুই দেশের সম্পর্ক জটিল অবস্থায় রয়েছে।
বিশ্লেষকদের মতে, ইরান পরিস্থিতি ও বৈশ্বিক রাজনৈতিক প্রেক্ষাপটে এই বৈঠক আন্তর্জাতিক কূটনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।