বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন

মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়ে প্রথম দিনেই একাধিক ঘোষণা থালাপতি বিজয়ের

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : রবিবার, ১০ মে, ২০২৬
  • ১১ Time View

তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পরপরই জনপ্রিয় অভিনেতা বিজয় সরকারি দায়িত্বে সক্রিয় হয়েছেন। শনিবার (১০ মে) শপথ নেওয়ার পরই তিনি একাধিক জনকল্যাণমূলক সিদ্ধান্তের কথা জানান।

ঘোষণায় তিনি জানান, যেসব আবাসিক গ্রাহকের মাসিক বিদ্যুৎ ব্যবহার ৫০০ ইউনিটের নিচে, তারা প্রতি মাসে ২০০ ইউনিট বিদ্যুৎ বিনামূল্যে পাবেন। পাশাপাশি নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ উদ্যোগ গ্রহণের নির্দেশও দিয়েছেন তিনি।

প্রথম ভাষণে বিজয় বলেন, নারীদের সুরক্ষা, মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা, এবং শিক্ষা, স্বাস্থ্য, পানি, কৃষক ও জেলেদের কল্যাণে সরকার কাজ করবে।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, চেন্নাইয়ের জওহরলাল নেহরু ইনডোর স্টেডিয়ামে দেওয়া ভাষণে তিনি “সামাজিক ন্যায়বিচার ও প্রকৃত ধর্মনিরপেক্ষতার ভিত্তিতে” নতুন শাসন ব্যবস্থার সূচনা করার অঙ্গীকার করেন।

এদিকে, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী দ্রুত সিদ্ধান্ত বাস্তবায়ন শুরু করায় তার প্রশাসনিক পদক্ষেপগুলো ইতোমধ্যে আলোচনায় এসেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com