শুক্রবার, ০৮ মে ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন

যুদ্ধবিরতির মধ্যেই বৈরুতে ইসরায়েলি বিমান হামলা, নিহত হিজবুল্লাহ কমান্ডার দাবি

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
  • ৮ Time View

লেবাননের রাজধানী বৈরুতে যুদ্ধবিরতি চলাকালীন প্রথমবারের মতো বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। হামলায় হিজবুল্লাহর এক কমান্ডার নিহত হয়েছেন বলে দাবি করেছে দেশটি।

বৃহস্পতিবার (৭ মে) বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, গতকাল চালানো বিমান হামলায় হিজবুল্লাহর এলিট রাদওয়ান বাহিনীর এক কমান্ডার নিহত হয়েছেন। তবে এ বিষয়ে এখনো বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেনি হিজবুল্লাহ বা লেবাননের সেনাবাহিনী।

এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ এক যৌথ বিবৃতিতে জানিয়েছেন, বৈরুতে হিজবুল্লাহর অভিজাত রাদওয়ান বাহিনীর এক কমান্ডারকে লক্ষ্য করেই এই হামলা চালানো হয়েছে। দেশটির বিভিন্ন গণমাধ্যমেও ওই কমান্ডারের নিহত হওয়ার দাবি করা হয়েছে।

যুদ্ধবিরতি কার্যকর থাকার মধ্যেই এ ধরনের হামলার ঘটনায় চুক্তিটির কার্যকারিতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

উল্লেখ্য, গত মাসে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হয়েছিল ইসরায়েল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com