আসন্ন পবিত্র ঈদুল আজহার সম্ভাব্য তারিখ প্রকাশ করেছে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত।
বুধবার (৬ মে) গালফ নিউজ–এর এক প্রতিবেদনে জানানো হয়, জ্যোতির্বিজ্ঞানীদের হিসাব অনুযায়ী আগামী ২৬ মে (মঙ্গলবার) পবিত্র আরাফাত দিবস পালিত হতে পারে। এর পরের দিন, অর্থাৎ ২৭ মে (বুধবার) পবিত্র ঈদুল আজহা অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
এমিরেটস অ্যাস্ট্রোনমি সোসাইটি–এর চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান জানান, ১৭ মে (রবিবার) স্থানীয় সময় রাত ১২টা ১ মিনিটে জিলহজ মাসের চাঁদ জন্ম নিতে পারে। তাঁর মতে, ওই দিন সূর্যাস্তের প্রায় ৫৮ মিনিট পর চাঁদ অস্ত যাবে এবং আকাশে প্রায় ১০ ডিগ্রি ওপরে অবস্থান করবে। অনুকূল আবহাওয়ায় চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনাও রয়েছে।
জ্যোতির্বিজ্ঞানীরা জানিয়েছেন, এসব তারিখ কেবল বৈজ্ঞানিক পূর্বাভাসের ভিত্তিতে দেওয়া হয়েছে। আনুষ্ঠানিকভাবে চাঁদ দেখা সাপেক্ষে ঈদের চূড়ান্ত তারিখ ঘোষণা করা হবে।
হিসাব অনুযায়ী, ১৮ মে (রবিবার) হতে পারে ১৪৪৭ হিজরি সনের জিলহজ মাসের প্রথম দিন।