শুক্রবার, ০৮ মে ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন

কুরবানি ঈদে আসছে ‘তোমাদের গল্প ২’

বিনোদন ডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
  • ৭ Time View

আসন্ন কুরবানি ঈদকে সামনে রেখে আবারও আসছে জনপ্রিয় নাটক তোমাদের গল্প ২।

এর আগে, গত ঈদে পারিবারিক গল্প নিয়ে নির্মিত তোমাদের গল্প ১ ইউটিউবে প্রকাশের পর ব্যাপক জনপ্রিয়তা পায়। ইউটিউব ফিল্ম চ্যানেল–এ প্রকাশিত নাটকটি এখন পর্যন্ত প্রায় ৪৭ মিলিয়ন দর্শক দেখেছে।

নাটকটিতে একটি সাধারণ পরিবারের সুখ-দুঃখ, আবেগ এবং সম্পর্কের টানাপোড়েন তুলে ধরা হয়েছিল, যা দর্শকদের মন ছুঁয়ে যায়।

সেই সাফল্যের ধারাবাহিকতায় এবারও পারিবারিক আবহে নির্মিত হচ্ছে নতুন কিস্তি। এতে সম্পর্কের জটিলতা, ভালোবাসা ও বাস্তব জীবনের নতুন সমীকরণ তুলে ধরা হবে।

নাটকটি পরিচালনা করছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। এতে ফারহান আহমেদ জোভানের বিপরীতে অভিনয় করবেন তানজিম সাইয়ারা তটিনী। এছাড়াও রয়েছেন দিলারা জামান, নাদের চৌধুরী, শিল্পী আক্তার অপু, মনিরা আক্তার মিঠু, দীপা খন্দকার, ইন্তেখাব দিনার ও মাহমুদুল ইসলাম মিঠুসহ অনেকে।

নির্মাতারা জানিয়েছেন, তোমাদের গল্প ২ খুব শিগগিরই ইউটিউবে মুক্তি পাবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com