চীনের রাজধানী বেইজিং সফরে গিয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই–এর সঙ্গে আলোচনা বৈঠকে অংশ নিয়েছে যুক্তরাষ্ট্রের সিনেটের দুই দলের একটি প্রতিনিধিদল।
বৃহস্পতিবার (৭ মে) আল জাজিরা–এর এক প্রতিবেদনে জানানো হয়, এ বৈঠকে রিপাবলিকান ও ডেমোক্র্যাট উভয় দলের সিনেট সদস্যরা উপস্থিত ছিলেন।
বৈঠকে মূলত চীন-যুক্তরাষ্ট্রের কূটনৈতিক সম্পর্ক জোরদার, বাণিজ্যিক সহযোগিতা এবং আঞ্চলিক স্থিতিশীলতার বিষয়গুলো নিয়ে আলোচনা হয়।
প্রতিনিধি দলের নেতৃত্ব দেওয়া রিপাবলিকান সিনেটর স্টিভ ডেইন্স বলেন, ওয়াশিংটন ও বেইজিংয়ের সম্পর্ক স্বাভাবিক রাখতে পারস্পরিক সম্মান ও স্থিতিশীলতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁর মতে, দুই দেশের মধ্যে মতপার্থক্য থাকলেও তা আলোচনার মাধ্যমে সমাধান করা উচিত।
প্রসঙ্গত, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি–এর চীন সফরের পরদিনই যুক্তরাষ্ট্রের এই প্রতিনিধিদল বেইজিংয়ে বৈঠকে বসে।
বিশ্লেষকদের ধারণা, আগামী সপ্তাহে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং–এর সঙ্গে সম্ভাব্য বৈঠকের আগে ইরান ইস্যুতে একটি সমঝোতায় পৌঁছানোর চেষ্টা করছে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প–এর পক্ষ।