বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন

দেশে গত ২৪ ঘণ্টায় হামে মৃত্যু ১৭ জনের

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : সোমবার, ৪ মে, ২০২৬
  • ৫৬ Time View

দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হাম-সন্দেহে আরও ১৭ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

সোমবার (৪ মে) কন্ট্রোলরুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ সময়ে সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা ছিল ১ হাজার ৩০২ জন। ১৫ মার্চ থেকে ৪ মে পর্যন্ত মোট সন্দেহভাজন রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪১ হাজার ৭৯৩ জনে।

একই সময়ে নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে ১৫৪ জন। এ নিয়ে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত নিশ্চিত রোগীর সংখ্যা ৫ হাজার ৪৬৭ জনে পৌঁছেছে। এই সময়ের মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৮ হাজার ৮৪২ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৫ হাজার ১৫১ জন।

মৃত্যুর তথ্যে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে ২ জন এবং সন্দেহভাজন হামে ১৫ জনের মৃত্যু হয়েছে। ১৫ মার্চ থেকে ৪ মে পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৩১১ জনের, যার মধ্যে ৫২ জন নিশ্চিত হাম রোগী এবং ২৫৯ জন সন্দেহভাজন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com