শুক্রবার, ০৮ মে ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন

পশ্চিমবঙ্গে মুক্তি পাচ্ছে বিবেক অগ্নিহোত্রীর ‘দ্য বেঙ্গল ফাইলস’

বিনোদন ডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
  • ৬ Time View

অবশেষে পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে পরিচালক বিবেক অগ্নিহোত্রী–এর আলোচিত সিনেমা দ্য বেঙ্গল ফাইলস।

জানা যায়, ২০২৫ সালে ভারতের অন্যান্য অঞ্চলে মুক্তি পেলেও পশ্চিমবঙ্গে ছবিটি এতদিন প্রদর্শিত হয়নি। পরিচালক দাবি করেছেন, রাজনৈতিক চাপ ও বাধার কারণে সেন্সর বোর্ডের অনুমোদন থাকা সত্ত্বেও রাজ্যে ছবিটি মুক্তি আটকে ছিল।

তার অভিযোগ, আগের ছবি দ্য কাশ্মীর ফাইলস মুক্তির পর থেকেই তাকে পশ্চিমবঙ্গে কার্যত নিষিদ্ধ করা হয়। এমনকি শারীরিক হামলা, একাধিক মামলা ও এফআইআরের মুখেও পড়তে হয়েছে বলেও তিনি জানান।

অবশেষে সব আইনি জটিলতা কাটিয়ে আগামী শুক্রবার (৮ মে) পশ্চিমবঙ্গে ছবিটি মুক্তি পাচ্ছে। প্রথম প্রদর্শনী হবে দক্ষিণ কলকাতার প্রিয়া সিনেমা হল–এ।

ছবিটি নিয়ে ইতোমধ্যে রাজ্যের সিনেমাপ্রেমীদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com