যুক্তরাষ্ট্রের দেওয়া প্রস্তাব এখনো পর্যালোচনা করছে ইরান। তবে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো সময়সীমা নির্ধারণ করা হয়নি।
বৃহস্পতিবার (৭ মে) কূটনৈতিক সূত্রের বরাতে জানা গেছে, পাকিস্তান–এর মধ্যস্থতার মাধ্যমে তেহরানের অবস্থান আজই ওয়াশিংটনে পৌঁছাতে পারে।
ইরানের পার্লামেন্টের এক সদস্য এবং সাবেক পররাষ্ট্রমন্ত্রী জানান, সিদ্ধান্ত গ্রহণের প্রস্তুতি চলছে। তবে কী ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু প্রকাশ করা হয়নি।
ইরান স্পষ্টভাবে জানিয়েছে, বর্তমানে তারা পারমাণবিক কর্মসূচি নিয়ে কোনো ধরনের আলোচনায় যেতে আগ্রহী নয়। বরং যুদ্ধবিরতির বিষয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ থেকে সরাসরি নিশ্চয়তা চায় দেশটি।
এছাড়া, ইরানের ওপর আরোপিত সব নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিও জানানো হয়েছে। পাশাপাশি হরমুজ প্রণালি পুরোপুরি খুলে দেওয়ার বিষয়েও জোর দিয়েছে তেহরান।