শুক্রবার, ০৮ মে ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন

হামাদানে ৪০ ব্যক্তির সম্পদ জব্দ করল ইরান

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : বুধবার, ৬ মে, ২০২৬
  • ৭ Time View

ইরানের পশ্চিমাঞ্চলের হামাদান প্রদেশে ৪০ জন ব্যক্তিকে দেশদ্রোহী হিসেবে চিহ্নিত করে তাদের সম্পদ জব্দ করেছে দেশটির বিচার বিভাগ।

বুধবার (৬ মে) ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ফার্স নিউজ এজেন্সি-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, জব্দ করা ব্যক্তিদের সম্পদ রাষ্ট্রীয় নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে। এসব সম্পদকে শত্রুপক্ষের নেটওয়ার্কের সঙ্গে সম্পৃক্ত প্রভাবশালী ব্যক্তি ও গোষ্ঠীর মালিকানাধীন বলে উল্লেখ করা হয়েছে। তাদের বিরুদ্ধে শত্রুপক্ষকে সহযোগিতার অভিযোগ আনা হয়েছে।

দেশটির বিচার বিভাগ জানায়, জব্দকৃত সম্পদ যুদ্ধবিধ্বস্ত ও ক্ষতিগ্রস্ত অঞ্চলের পুনর্গঠনে ব্যবহার করা হবে। বিশেষ করে হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান, গবেষণা কেন্দ্রসহ বিভিন্ন জনসেবামূলক অবকাঠামো নির্মাণে এসব অর্থ ব্যয় করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com