শুক্রবার, ০৮ মে ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন

১২ বছর পর আবারও একসঙ্গে সালমান-কারিনা

বিনোদন ডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
  • ৬ Time View

দীর্ঘ ১২ বছর পর আবারও একসঙ্গে বড় পর্দায় ফিরছেন বলিউড তারকা সালমান খান ও কারিনা কাপুর। নতুন একটি সুপারহিরোধর্মী সিনেমায় দেখা যেতে পারে জনপ্রিয় এই জুটিকে।

জানা গেছে, সিনেমাটি নিয়ে প্রযোজনা সংস্থার সঙ্গে কারিনার আলোচনা অনেক দূর এগিয়েছে। খবর প্রকাশের পর থেকেই ভক্তদের মধ্যে বাড়ছে উত্তেজনা।

এর আগে সিনেমাটির একটি চরিত্রে দক্ষিণী অভিনেত্রী সামান্থা রুথ প্রভুর নাম শোনা গেলেও শেষ পর্যন্ত সালমান-কারিনাকেই একসঙ্গে দেখা যেতে পারে বলে জানা গেছে। সবকিছু ঠিক থাকলে এটি হবে তাদের একসঙ্গে করা পঞ্চম সিনেমা।

তবে সিনেমার গল্প, শুটিং সূচি ও অন্যান্য বিষয় এখনো চূড়ান্ত হয়নি। বর্তমানে প্রি-প্রোডাকশনের কাজ চলছে।

উল্লেখ্য, ২০১৫ সালে মুক্তি পাওয়া ‘বজরঙ্গি ভাইজান’-এর পর আর একসঙ্গে কাজ করেননি সালমান ও কারিনা। নতুন এই সিনেমাটি নির্মাণ করবেন পরিচালক জুটি রাজ ও ডিকে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com