শুক্রবার, ০৮ মে ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন

দেশে হামে  গত ২৪ ঘণ্টায় ১২ শিশুর প্রাণহানি

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
  • ৪ Time View

দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গে আরও ১২ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ২৩৮ শিশুর শরীরে হামের উপসর্গ শনাক্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

বৃহস্পতিবার (৭ মে) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারী শিশুদের মধ্যে একজনের হাম শনাক্ত হয়েছিল ঢাকায়। বাকিদের মধ্যে বরিশালে ১ জন, ঢাকায় ৫ জন, খুলনায় ১ জন, ময়মনসিংহে ১ জন, রাজশাহীতে ২ জন এবং সিলেটে ১ জন হামের উপসর্গে মারা গেছে।

এর আগে, (৪ মে) একদিনে সর্বোচ্চ ১৭ শিশুর মৃত্যুর ঘটনা ঘটে। সব মিলিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৭৯ জনে। একই সময়ে হাম শনাক্ত হয়ে মারা গেছে ৫৭ শিশু।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত ৪৫ হাজার ৪৯৮ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। এর মধ্যে ৩১ হাজার ৯১২ জন হাসপাতালে ভর্তি হয়েছিল এবং ২৮ হাজার ২৩৮ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।

এ ছাড়া একই সময়ের মধ্যে দেশে মোট ৬ হাজার ২০৮ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে বলেও জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com