লেবাননের দক্ষিণাঞ্চলের হাবুশ শহরে ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে দুইজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৭ মে) লেবাননের জাতীয় সংবাদ সংস্থা এনএনএ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি সেনাবাহিনী হাবুশ শহরের একটি সড়কে চলমান একটি পিকআপ ভ্যানকে লক্ষ্য করে হামলা চালায়। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়।
এদিকে আল-জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি চলমান থাকলেও লেবাননের বিভিন্ন এলাকায় নতুন করে ইসরায়েলি হামলার ঘটনা ঘটছে।
তবে এ হামলার বিষয়ে ইসরায়েলি বাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য বা বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।