চীনের রাজধানী বেইজিংয়ে গুরুত্বপূর্ণ কূটনৈতিক বৈঠকে বসেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। বুধবার (৬ মে) চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া এ তথ্য নিশ্চিত করেছে।
বৈঠকে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার পাশাপাশি বর্তমান আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানা গেছে।
এদিকে, ইরানের পররাষ্ট্রমন্ত্রীর এই সফরকে ঘিরে প্রতিক্রিয়া জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তিনি বেইজিংকে আহ্বান জানান, তেহরানকে এই বার্তা দিতে যে তাদের কর্মকাণ্ড দেশটিকে ‘বিশ্বব্যাপী বিচ্ছিন্নতার’ দিকে ঠেলে দিচ্ছে।
উল্লেখ্য, বেইজিং সফরের এক সপ্তাহ আগে আব্বাস আরাঘচি মস্কো সফর করেন এবং সেখানে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন-এর সঙ্গে বৈঠক করেন। বিশ্লেষকদের মতে, তার এই ধারাবাহিক কূটনৈতিক সফর মধ্যপ্রাচ্য ও বৈশ্বিক রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে।