বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৩:১২ অপরাহ্ন

স্পেনে ক্লাব মালিক মেসি, নতুন অধ্যায়ের সূচনা কর্নেলায়

স্পোর্টস ডেস্ক
  • Update Time : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
  • ৯ Time View

ফুটবল মাঠে সাফল্যের পর এবার ক্লাব মালিকানায় নতুন অধ্যায় শুরু করলেন আর্জেন্টিনার তারকা লিওনেল মেসি। স্পেনের পঞ্চম স্তরের ক্লাব কর্নেয়া-এর মালিকানা কিনেছেন তিনি।

ক্লাবের সাম্প্রতিক এক বিবৃতিতে জানানো হয়, বার্সেলোনা-এর সঙ্গে মেসির দীর্ঘ সম্পর্ক এবং কাতালোনিয়ায় তার সময় কাটানো এই উদ্যোগে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। মেসির আগমনে ক্লাবটির উন্নয়ন পরিকল্পনায় নতুন গতি আসবে বলে আশা করা হচ্ছে। বিশেষ করে তরুণ ফুটবলার তৈরি এবং স্থানীয় পর্যায়ে বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হবে।

১৯৫১ সালে প্রতিষ্ঠিত কর্নেয়া ক্লাবটি থেকে জোর্ডি আলবা ও ডেভিড রায়া-এর মতো তারকারা উঠে এসেছেন। এছাড়া ২০২১ সালে কোপা দেল রে-তে অ্যাথলেটিকো মাদ্রিদ-কে হারিয়ে চমক দেখায় দলটি।

মেসির এই বিনিয়োগের লক্ষ্য দীর্ঘমেয়াদে ক্লাবকে শক্ত ভিত্তির ওপর দাঁড় করানো এবং তরুণ প্রতিভাদের আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরা। এখন দেখার বিষয়, তার মালিকানায় কর্নেয়া কতদূর এগোতে পারে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com