মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন

হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচলে নিরাপত্তা দেবে ইরান

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : বুধবার, ২২ এপ্রিল, ২০২৬
  • ৮ Time View

বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করতে হরমুজ প্রণালি এলাকায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে ইরান। একই সঙ্গে আজারবাইজান হয়ে ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে নিরাপদে সরিয়ে নিতে সহায়তা করেছে দেশটি।

এক বিবৃতিতে ইরান জানিয়েছে, বাংলাদেশ ও ইরানের মধ্যে দীর্ঘদিনের ভ্রাতৃসুলভ সম্পর্ক আরও জোরদার করতে তারা প্রতিশ্রুতিবদ্ধ। পাশাপাশি সাম্প্রতিক সংঘাতে প্রাণ হারানো বাংলাদেশিদের প্রতি গভীর শোক প্রকাশ এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছে তেহরান।

দূতাবাসের ভাষ্য অনুযায়ী, পারস্পরিক শ্রদ্ধা ও অভিন্ন মূল্যবোধের ভিত্তিতে দুই দেশের সম্পর্ক গড়ে উঠেছে এবং একে আরও এগিয়ে নিতে উভয় পক্ষ আগ্রহী। অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতির প্রতিও তারা পুনরায় অঙ্গীকার ব্যক্ত করেছে।

এদিকে আন্তালিয়া ডিপ্লোমেসি ফোরামের–এর সাইডলাইনে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী ড. খতিবজাদেহর মধ্যে অনুষ্ঠিত বৈঠককে ইতিবাচক হিসেবে দেখছে ইরান। দুই দেশের মধ্যে চলমান আলোচনা ও সহযোগিতা ভবিষ্যতে আরও সম্প্রসারিত হবে বলেও আশা প্রকাশ করা হয়েছে।

মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে সংলাপ ও কূটনৈতিক প্রচেষ্টার ওপর জোর দিয়ে বাংলাদেশ সরকারের ভারসাম্যপূর্ণ ভূমিকার প্রশংসা করেছে ইরান। তাদের মতে, আঞ্চলিক ও বৈশ্বিক শান্তির জন্য এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com