স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী মো. সরদার সাখাওয়াত হোসেন জানিয়েছেন, আগামী দুই দিনের মধ্যে সারাদেশে ২১.৯ লাখ হাম টিকা বিতরণ করা হবে। বুধবার (০১ এপ্রিল) তিনি এ কথা জানান।
মন্ত্রী জানান, আগামী রোববার (০৫ এপ্রিল) থেকে দেশের শিশুদের টিকাদান কর্মসূচি শুরু হবে।
তিনি আরও জানান, ৬ মাস থেকে ১০ বছর বয়সের শিশুদের এই টিকা দেওয়া হবে। কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য মাঠকর্মীসহ সংশ্লিষ্ট সকলের সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে।
স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বৃহস্পতিবার (০২ এপ্রিল) ও শুক্রবার (০৩ এপ্রিল) এর মধ্যে টিকা এবং সিরিঞ্জ সংগ্রহ করে তা সারা দেশে পাঠানো হবে। মন্ত্রী জানান, দেশে হাম মোকাবিলায় পর্যাপ্ত ভেন্টিলেটর এবং প্রয়োজনীয় শয্যা প্রস্তুত রাখা হয়েছে।
তিনি আরও উল্লেখ করেছেন, স্বাস্থ্যকর্মীরা সম্পূর্ণ প্রস্তুত রয়েছেন যাতে দেশের শিশুদের হাম প্রতিরোধে সময়মতো টিকাদান কার্যক্রম সফলভাবে সম্পন্ন করা যায়।