বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন

বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে রাত ৮টার মধ্যে দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬
  • ৩ Time View

আন্তর্জাতিক জ্বালানি সংকট মোকাবিলায় বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে সহযোগিতার অংশ হিসেবে বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি ঘোষণা করেছে, ঢাকা সহ দেশের সব দোকান, বাণিজ্য বিতান এবং শপিংমল রাত ৮টার মধ্যে বন্ধ রাখার।

বৃহস্পতিবার (২ এপ্রিল) সমিতির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি ও ঢাকা মহানগর দোকান ব্যবসায়ী মালিক সমিতির স্ট্যান্ডিং কমিটির যৌথ সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

নতুন নির্দেশনায় বলা হয়েছে, হোটেল, ফার্মেসি, জরুরি প্রয়োজনীয় সেবা প্রদানের দোকান এবং কাঁচাবাজার এই নিয়মের আওতায় পড়বে না। সমিতি জানায়, এই পদক্ষেপের লক্ষ্য হলো বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় করা এবং বৈশ্বিক জ্বালানি সংকটের প্রভাব মোকাবিলা করা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com