শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন

বিসিবির ‘ক্যাপ্টেনস কার্ড’ হস্তান্তর আজ সন্ধ্যায়

স্পোর্টস ডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬
  • ৮ Time View

বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা নারী ও পুরুষ দলের সাবেক ও বর্তমান অধিনায়কদের সম্মান জানাতে বিশেষ একটি অনুষ্ঠান আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। “ক্যাপ্টেনস কার্ড হস্তান্তর অনুষ্ঠান” নামে এই আয়োজনটি বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সন্ধ্যায় ঢাকার একটি হোটেলে অনুষ্ঠিত হবে।

ক্রীড়া গণমাধ্যম ডেইলি ক্রিকেট সূত্রে জানা যায়, বিসিবি সভাপতি তামিম ইকবাল খান নিজে সাবেক অধিনায়কদের সঙ্গে এ বিষয়ে কথা বলেছেন এবং পরবর্তীতে বোর্ডের পক্ষ থেকে তাদের আনুষ্ঠানিক আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে।

এক সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে নেতৃত্ব দেওয়া বিশিষ্ট নারী ও পুরুষ ক্রিকেটারদের হাতে একটি বিশেষ সংস্করণের প্রিভিলেজ কার্ড তুলে দেবেন বিসিবি সভাপতি তামিম ইকবাল খান। যদিও কার্ডটির বিস্তারিত আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি, তবে জানা গেছে এটি একটি স্থায়ী প্রবেশপত্র হিসেবে কাজ করবে। এর মাধ্যমে সাবেক অধিনায়কেরা দেশের যেকোনো মাঠে অনুষ্ঠিত আন্তর্জাতিক ম্যাচ সরাসরি স্টেডিয়ামে বসে উপভোগ করতে পারবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com