বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন

প্রাথমিক শিক্ষার্থীদের জন্য পাটের ব্যাগ ও ইউনিফর্ম দেবে সরকার

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : বুধবার, ২২ এপ্রিল, ২০২৬
  • ২ Time View

দেশীয় পণ্যের ব্যবহার বাড়াতে এবং শিক্ষার্থীদের মধ্যে সমতা নিশ্চিত করতে নতুন উদ্যোগ নিয়েছে সরকার। এর অংশ হিসেবে সারাদেশে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে পাটজাত ব্যাগ ও স্কুল ড্রেস বিতরণ করা হবে।

বুধবার (২২ এপ্রিল) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও মুখপাত্র মাহদী আমিন।

তিনি বলেন, পাইলট প্রকল্প হিসেবে আগামী জুলাই থেকে দেশের প্রতিটি উপজেলায় দুটি করে প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে এসব সামগ্রী বিতরণ শুরু হবে। প্রথম ধাপে প্রায় এক লাখ শিক্ষার্থী এ সুবিধার আওতায় আসবে।

তিনি আরও জানান, প্রাথমিক ও গণশিক্ষা, বস্ত্র ও পাট এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে ধাপে ধাপে এ কার্যক্রম সম্প্রসারণ করা হবে। পর্যায়ক্রমে দেশের সব শিক্ষার্থীর কাছে পাটের তৈরি ব্যাগ ও ইউনিফর্ম পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে।

মাহদী আমিন বলেন, এই উদ্যোগের মাধ্যমে একদিকে যেমন ‘মেড ইন বাংলাদেশ’ পণ্যের প্রসার ঘটবে, অন্যদিকে শিক্ষার্থীদের মধ্যে বৈষম্য কমিয়ে সমতা প্রতিষ্ঠায় ভূমিকা রাখবে। পাশাপাশি পরিবেশবান্ধব পাটজাত পণ্যের ব্যবহার বাড়িয়ে নতুন প্রজন্মকে সচেতন করে তোলাও এ উদ্যোগের অন্যতম লক্ষ্য।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com