বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন

বজ্রপাতের মতো হঠাৎ এসেছে হাম, প্রস্তুতি ছিল না : স্বাস্থ্যমন্ত্রী

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬
  • ৬ Time View

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, দেশে হামের প্রাদুর্ভাব যেন আকস্মিক বজ্রপাতের মতোই এসেছে, যার জন্য আগে থেকে তেমন কোনো প্রস্তুতি ছিল না। তবে তিনি আশ্বস্ত করে জানান, অল্প সময়ের মধ্যেই পরিস্থিতি মোকাবিলায় সরকার এখন সম্পূর্ণভাবে প্রস্তুত।

বৃহস্পতিবার (২ এপ্রিল) ঢাকা শিশু হাসপাতালে হামজনিত নিউমোনিয়া ও শ্বাসকষ্টের চিকিৎসায় ‘বাবল সিপ্যাপ’ ব্যবহারের ওপর একটি প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী আরও জানান, হামের সংক্রমণ দ্রুত নিয়ন্ত্রণে আনতে সরকার জরুরি ভিত্তিতে দেশব্যাপী টিকাদান কার্যক্রম শুরু করতে যাচ্ছে। এর আগে বুধবার সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই কর্মসূচির ঘোষণা দেন।

তিনি বলেন, আগামী রোববার থেকে মাঠপর্যায়ে টিকাদান কার্যক্রম শুরু হবে এবং ৬ মাস থেকে ১০ বছর বয়সী শিশুদের এই কর্মসূচির আওতায় আনা হবে। সরকারের লক্ষ্য হলো দ্রুত সময়ের মধ্যে ঝুঁকিপূর্ণ শিশুদের সুরক্ষার আওতায় এনে হামের বিস্তার রোধ করা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com