রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন

প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ স্কাউটসের কার্যনির্বাহী কমিটির সাক্ষাৎ

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : বুধবার, ২২ এপ্রিল, ২০২৬
  • ২৪ Time View

বাংলাদেশ স্কাউটসের কার্যনির্বাহী কমিটির সদস্যরা প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

বুধবার (২২ এপ্রিল) বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর বিশেষ সভাকক্ষে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাতে বাংলাদেশ স্কাউটসের প্রতিনিধি দল সংগঠনের চলমান কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা এবং তরুণ প্রজন্মকে দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে স্কাউটিংয়ের ভূমিকা সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন।

এ সময় প্রধানমন্ত্রী স্কাউটিং আন্দোলনকে আরও বিস্তৃত করতে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশ্বাস দেন।

সাক্ষাতে উপস্থিত ছিলেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. মাহদী আমিন, বাংলাদেশ স্কাউটসের প্রধান জাতীয় কমিশনারসহ সংগঠনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com