বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন

ফুয়েল পাস চালু হওয়া ৭ পাম্পে বাড়ল অকটেন সরবরাহ

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : বুধবার, ২২ এপ্রিল, ২০২৬
  • ৩ Time View

রাজধানীর নির্ধারিত সাতটি ফিলিং স্টেশনে ফুয়েল পাস অ্যাপের মাধ্যমে জ্বালানি সরবরাহ ব্যবস্থায় পরিবর্তন এনে অতিরিক্ত অকটেন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)।

বুধবার (২২ এপ্রিল) থেকে এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে বলে জানিয়েছে বিপিসি। এর আগে মঙ্গলবার (২১ এপ্রিল) প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এ নির্দেশনা দেওয়া হয়।

নতুন ব্যবস্থায় পাইলটিং করা সাতটি পাম্পে মোটরসাইকেলচালকদের জন্য জ্বালানি সরবরাহ ৫ শতাংশের পরিবর্তে বাড়িয়ে ২৫ শতাংশ অতিরিক্ত অকটেন প্রদান করা হচ্ছে। এতে ভোগান্তি কমে এসেছে বলে জানা গেছে।

এই সাতটি ফিলিং স্টেশন হলো—আসাদ গেটের সোনার বাংলা সার্ভিস স্টেশন, তেজগাঁওয়ের ট্রাস্ট ফিলিং স্টেশন, মহাখালীর গুলশান সার্ভিস স্টেশন, শাহবাগের মেঘনা মডেল পাম্প, নিকুঞ্জ এলাকার নিকুঞ্জ মডেল সার্ভিস সেন্টার, মিরপুর দারুসসালামের খালেক সার্ভিস স্টেশন এবং আসাদগেটের তালুকদার ফিলিং স্টেশন।

এর আগে, পাইলট প্রকল্প হিসেবে এসব স্টেশনে ‘ফুয়েল পাস’ অ্যাপের মাধ্যমে মোটরসাইকেলে জ্বালানি সরবরাহ শুরু হয়। পরে ২১ এপ্রিল থেকে অ্যাপ ব্যবহারের মাধ্যমে জ্বালানি নেওয়া বাধ্যতামূলক করা হয় বলে জানিয়েছে বিপিসি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com