বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন

আগামী ঈদে সড়ক ব্যবস্থাপনা ঢেলে সাজানো হবে: সড়ক পরিবহনমন্ত্রী

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ৮ Time View

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম জানিয়েছেন, এবারের ঈদযাত্রার অভিজ্ঞতা কাজে লাগিয়ে আগামী ঈদে সড়ক ব্যবস্থাপনাকে আরও কার্যকর ও নিরাপদ করার পরিকল্পনা নেওয়া হচ্ছে।

বুধবার (১ এপ্রিল) পূর্বাচলের জলসিড়ি আবাসনে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, দেশে বাসযোগ্যতা বৃদ্ধির জন্য বৃক্ষরোপণ কর্মসূচি সরকারের অগ্রাধিকারপ্রাপ্ত প্রকল্প। এছাড়া এবারের ঈদুল আজহা চ্যালেঞ্জিং হবে, কারণ দেড় কোটি মানুষ ঢাকার বাইরে গেলেও প্রায় ১ কোটি কোরবানির পশু ঢাকায় প্রবেশ করবে। নতুনভাবে আরও একটি যমুনা সেতু নির্মাণের বিষয়ও বিবেচনা করা হচ্ছে।

শেখ রবিউল আলম আরও জানান, পরীক্ষামূলকভাবে একটি ডেমু ট্রেন আনা হবে। তবে তা কার্যকর না হলে প্রকল্প গ্রহণ করা হবে না এবং সরকারের পক্ষ থেকে কোনো অতিরিক্ত ব্যয় করা হবে না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com