বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন

ঋণনির্ভর থেকে বিনিয়োগনির্ভর অর্থনীতিতে যাওয়ার লক্ষ্যে কাজ করছে সরকার: অর্থমন্ত্রী

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ৬ Time View

অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, বাংলাদেশকে ঋণনির্ভর অর্থনীতি থেকে বের করে বিনিয়োগনির্ভর অর্থনীতিতে রূপান্তর করার লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে।

বুধবার (১ এপ্রিল) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, আমরা টাকা ছাপাতে চাই না, বরং দেশি ও বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে হবে এবং এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করতে হবে।

মন্ত্রী আরও বলেন, কর-জিডিপি অনুপাত ও জিডিপির আকার নিয়ে প্রশ্ন থাকলেও অর্থনীতিকে শক্তিশালী না করলে ট্যাক্স-জিডিপি বাড়ানো কঠিন। তিনি বলেন, আমাদের লক্ষ্য ঋণনির্ভর অর্থনীতি থেকে বিনিয়োগনির্ভর অর্থনীতিতে যাওয়া। বাজেটও এই লক্ষ্য মাথায় রেখে প্রস্তুত করা হবে, যাতে বিনিয়োগকারীরা বাংলাদেশের ওপর আস্থা রাখতে পারে।

অর্থমন্ত্রী জোর দিয়ে বলেন, দীর্ঘমেয়াদে নীতিমালা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নীতি পরিবর্তন হলে বিনিয়োগকারীদের কাছে বিভ্রান্তিকর বার্তা যায়, যা বিনিয়োগ আকৃষ্ট করার ক্ষেত্রে চ্যালেঞ্জ তৈরি করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com