মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতির মধ্যেও ২০২৬ সালের ফিফা ফুটবল বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিশ্চিত বলে জানিয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। এর আগে ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি এবং নিরাপত্তা উদ্বেগের কারণে তাদের অংশগ্রহণ নিয়ে কিছু প্রশ্ন উঠেছিল।
তবে ইনফান্তিনো মনে করেন, টুর্নামেন্ট শুরুর আগেই পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ইরানের বিশ্বকাপে খেলার যোগ্যতা রয়েছে এবং তাদের খেলোয়াড়দের আন্তর্জাতিক মঞ্চে প্রতিনিধিত্ব করার অধিকার আছে।
তিনি আরও বলেন, খেলাধুলা রাজনীতির বাইরে থাকা উচিত এবং এটি বিশ্বের মানুষকে একত্রিত করার একটি মাধ্যম।
উল্লেখ্য, ২০২৬ সালের ফিফা বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। ইরানের গ্রুপ পর্বের ম্যাচগুলো যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর আগে সংঘাতের কারণে ম্যাচ ভেন্যু পরিবর্তনের প্রস্তাব উঠলেও তা প্রত্যাখ্যান করা হয়। বর্তমানে যুদ্ধবিরতি কার্যকর থাকায় পরিস্থিতি কিছুটা স্থিতিশীল রয়েছে।