সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন

ক্রীড়া ভাতা কর্মসূচি সম্প্রসারণ, তালিকায় যুক্ত আরও ১৭১ জন খেলোয়াড়

স্পোর্টস ডেস্ক
  • Update Time : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ৫ Time View

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ক্রীড়া ভাতা কর্মসূচির দ্বিতীয় ধাপে আরও ১৭১ জন খেলোয়াড়কে অন্তর্ভুক্ত করা হয়েছে। এর ফলে মোট উপকারভোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩০০ জনে।

রোববার (১৯ এপ্রিল) জাতীয় ক্রীড়া পরিষদ ভবনে জাতীয় পুরুষ ও নারী খেলোয়াড়দের হাতে ক্রীড়া কার্ড ও এক লাখ টাকা করে ভাতা তুলে দেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

সরকারের পরিকল্পনা অনুযায়ী, পর্যায়ক্রমে বিভিন্ন ডিসিপ্লিনের মোট ৫০০ জন ক্রীড়াবিদকে এই ভাতার আওতায় আনা হবে। এ কর্মসূচির জন্য বছরে প্রায় ৬০ কোটি টাকা ব্যয় ধরা হয়েছে।

এছাড়া এই উদ্যোগের অংশ হিসেবে জাতীয় নারী হকি দলকেও অন্তর্ভুক্ত করা হয়েছে। দলটি আগামীকাল ইন্দোনেশিয়ার উদ্দেশে রওনা হবে, যেখানে তারা এশিয়ান গেমস বাছাইপর্বে অংশ নেবে।

অন্যদিকে, সম্প্রতি পাকিস্তানে অনুষ্ঠিত দক্ষিণ এশীয় আঞ্চলিক জুনিয়র ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে বালক দ্বৈতে স্বর্ণপদক জয়ী সিফাত উল্লাহ ও নাজমুল ইসলামকেও ক্রীড়া কার্ড এবং এক লাখ টাকা করে পুরস্কার দেওয়া হবে।

এর আগে গত ৩০ মার্চ প্রধানমন্ত্রী তারেক রহমান ১২৯ জন খেলোয়াড়ের মধ্যে ভাতা ও ক্রীড়া কার্ড বিতরণের মাধ্যমে এই কর্মসূচির উদ্বোধন করেন। পরিকল্পনা অনুযায়ী, প্রতি চার মাস পর খেলোয়াড়দের পারফরম্যান্স মূল্যায়নের ভিত্তিতে তালিকা হালনাগাদ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com