মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৩:০২ অপরাহ্ন

সিলেট সীমান্তে ফের ভূমিকম্প, আতঙ্কে স্থানীয়রা

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬
  • ৭ Time View

সিলেটের বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী অঞ্চলে আবারও ভূমিকম্পের কম্পন অনুভূত হয়েছে। রোববার (১২ এপ্রিল) সকাল ৯টা ২১ মিনিটের দিকে হঠাৎ কেঁপে ওঠে এলাকা, এতে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ইউরোপীয় মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানিয়েছে, ভারতের আসাম রাজ্যের শিলচর অঞ্চলে রিখটার স্কেলে ৪ দশমিক ৩ মাত্রার এই ভূমিকম্পটির উৎপত্তি হয়। এর প্রভাব সিলেটসহ আশপাশের সীমান্তবর্তী এলাকাতেও অনুভূত হয়।

এর আগে চলতি মাসের ৭ এপ্রিল একই এলাকায় ৪ দশমিক ৯ মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হানে। বাংলাদেশ সময় দুপুর ২টা ৪৮ মিনিটে সংঘটিত ওই কম্পনও সিলেটসহ পার্শ্ববর্তী অঞ্চলে টের পাওয়া যায়।

সর্বশেষ ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে আকস্মিক কম্পনের কারণে সীমান্ত এলাকার বাসিন্দাদের মধ্যে ভীতি ও উদ্বেগ দেখা দেয়।

সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন অঞ্চলে, বিশেষ করে রাজধানী ঢাকাসহ নানা স্থানে একাধিকবার ভূমিকম্প অনুভূত হচ্ছে। এর মধ্যে গত ২১ নভেম্বর নরসিংদীর মাধবদী এলাকায় উৎপত্তি হওয়া ৫ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে সারা দেশে অন্তত ১০ জনের প্রাণহানি ঘটে এবং কয়েকশ মানুষ আহত হন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com