শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন

দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
  • ২ Time View

দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনার পাশাপাশি দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শনিবার (১২ সেপ্টেম্বর) আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের অনেক এলাকায় এবং রাজশাহী, ঢাকা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু অঞ্চলে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণের আশঙ্কাও রয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, দক্ষিণ ছত্তিশগড় ও আশপাশের এলাকায় লঘুচাপটি অবস্থান করছে। এর প্রভাবে দেশের ওপর মৌসুমি বায়ু মোটামুটি সক্রিয় রয়েছে।

এদিকে, গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে রাজারহাটে। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা ২২ ডিগ্রি সেলসিয়াস ছিল সিলেটে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com