বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন

জনগণের আস্থা ধরে রাখাই এখন বিএনপির বড় চ্যালেঞ্জ: রিজভী

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৩ Time View

দীর্ঘ ১৭ বছরের আন্দোলন-সংগ্রামের পর জনগণের ভোটে বিএনপি ক্ষমতায় এসেছে। এখন সরকারের প্রধান দায়িত্ব জনগণের আস্থা ও জনপ্রিয়তা ধরে রাখা বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর জিয়া উদ্যানে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও দোয়া শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, জনগণের প্রত্যাশা পূরণ, নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়ন এবং সাধারণ মানুষের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখাই এখন বিএনপির মূল লক্ষ্য।

তিনি বলেন, জিয়াউর রহমান স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা ও অর্থনৈতিকভাবে আত্মনির্ভরশীল বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন। সেই আদর্শকে সামনে রেখেই দলটি এগিয়ে যাচ্ছে।

খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রামের কথা তুলে ধরে রিজভী বলেন, স্বৈরাচারবিরোধী আন্দোলন থেকে শুরু করে দীর্ঘ রাজনৈতিক প্রতিকূলতায় তিনি গণতন্ত্রের পক্ষে দৃঢ় অবস্থান নিয়েছেন। তারেক রহমানও তার পিতা-মাতার আদর্শ ধারণ করে গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন।

বিদ্যুৎ ও জ্বালানি সংকট প্রসঙ্গে রিজভী বলেন, বৈশ্বিক পরিস্থিতির প্রভাব বাংলাদেশেও পড়েছে। সংকট মোকাবিলায় সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে এবং সেপ্টেম্বরের প্রথম বা দ্বিতীয় সপ্তাহে গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ার আশা করা হচ্ছে।

তিনি বলেন, ৩১ দফা, নির্বাচনি ইশতেহার ও খালেদা জিয়ার ভিশন-২০৩০ বাস্তবায়নের মধ্য দিয়ে জনগণের সামাজিক সুরক্ষা, উন্নয়ন ও উৎপাদন বাড়ানো হবে।

এ সময় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com