বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন

নেপাল-চীন সীমান্তে বন্যা-ভূমিধসে মৃত হাজার ছাড়াল

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
  • ১২ Time View

নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা ১ হাজার ছাড়িয়েছে। মঙ্গলবার দুই দেশের সরকারি তথ্যের বরাতে এ খবর জানিয়েছে আনাদোলু এজেন্সি।

নেপালে নতুন করে ৮৪টি মরদেহ উদ্ধারের পর মৃতের সংখ্যা বেড়ে ৯৮৭ জনে দাঁড়িয়েছে। দেশটিতে এখনো ৩ হাজার ৯১৬ জন নিখোঁজ রয়েছেন। অন্যদিকে, চীনের তিব্বত অঞ্চলে ১৬ জনের মৃত্যু এবং ৫৪৬ জন নিখোঁজের তথ্য পাওয়া গেছে। সব মিলিয়ে দুই দেশে মৃত ১ হাজার ৩ জন এবং নিখোঁজ ৪ হাজার ৪৬২ জন।

গত ২৬ আগস্ট লাংটাং লিরুং পর্বতে হিমবাহে ফাটলের পর বরফ, পাথর, পানি ও কাদার প্রবল স্রোত নেমে আসে। এতে নেপালের কয়েকটি জেলা এবং চীনের গিরং সীমান্ত এলাকায় ব্যাপক ধ্বংসযজ্ঞ হয়।

নিখোঁজ বিদেশিদের মধ্যে ভারতীয় নাগরিক সবচেয়ে বেশি। দুই দেশের তথ্য অনুযায়ী, ২৭৫ জন ভারতীয় ও ১০০ জন চীনা নাগরিক নিখোঁজ রয়েছেন।

উদ্ধার তৎপরতায় ভারত, চীন ও দক্ষিণ কোরিয়ার দল অংশ নিলেও দুর্গম পাহাড়ি এলাকা, বিধ্বস্ত সড়ক ও যোগাযোগব্যবস্থার কারণে অভিযান কঠিন হয়ে পড়েছে। নিখোঁজদের সন্ধানে নেপাল ড্রোন, রিমোট-সেন্সিং প্রযুক্তি ও ডিএনএ পরীক্ষার সরঞ্জাম চেয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com