শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন

সাবেক আইজিপি বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলের দ্বারস্থ পুলিশ

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৩ Time View

সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের বর্তমান অবস্থান জানতে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ পুলিশ।

বুধবার (২ সেপ্টেম্বর) গণমাধ্যমে বেনজীরের সেন্ট লুসিয়ায় যাওয়ার খবর প্রকাশের পর বিষয়টি যাচাই করতেপুলিশ সদর দপ্তরের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো (এনসিবি) থেকে ইন্টারপোলে ই-মেইল পাঠানো হয়।

পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (ক্রাইম অ্যান্ড অপারেশনস) খন্দকার রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ই-মেইলে বেনজীর বর্তমানে কোথায় অবস্থান করছেন এবং গণমাধ্যমে প্রকাশিত তথ্যের সত্যতা সম্পর্কে জানতে চাওয়া হয়েছে।

সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে দাবি করা হয়, দুবাই থেকে কারামুক্ত হওয়ার পর গত ১৭ আগস্ট বেনজীর সেন্ট লুসিয়ায় যান। সেখানে তার পাসপোর্ট ও যৌথ বিনিয়োগ রয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়। গ্রোস আইসলেট এলাকায় তার একটি ফ্ল্যাট থাকার কথাও বলা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গত ২৭ জুলাই দুবাইয়ের আদালত থেকে জামিন পাওয়ার পর ৩০ জুলাই কারাগার থেকে মুক্তি পান বেনজীর। এরপর তিনি তুলনামূলক নিরাপদ কোনো দেশে যাওয়ার চেষ্টা করেন এবং শেষ পর্যন্ত সেন্ট লুসিয়াকে বেছে নেন বলে সূত্রের দাবি।

তবে এসব তথ্যের আনুষ্ঠানিক সত্যতা এখনো নিশ্চিত হয়নি। বেনজীরের অবস্থান নিয়ে বিভিন্ন সময়ে প্রকাশিত তথ্য যাচাই এবং তার অবস্থান নিশ্চিত করতেই ইন্টারপোলের কাছে তথ্য চেয়েছে বাংলাদেশ পুলিশ। সংস্থাটির জবাব পাওয়ার পরই তার বর্তমান অবস্থান সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com