বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন

গলাচিপায় আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত

মো জহিরুল ইসলাম চয়ন,গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
  • Update Time : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৯ Time View

‘মানুষ, পৃথিবী এবং সমৃদ্ধির জন্য স্বাক্ষরতা’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালীর গলাচিপায় আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত হয়েছে।

উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবন চত্বর থেকে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

পরে উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবনের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুজর মো. ইজাজুল হক।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. গোলাম সগীর, মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মো. আবু সাঈদ কালাম, ভারপ্রাপ্ত সমাজসেবা কর্মকর্তা মো. সাইফুল ইসলাম সাইয়ুম, কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইখতিয়ার রহমান কবির, উপজেলা গণঅধিকার পরিষদের সাবেক আহ্বায়ক মো. হাফিজুর রহমান, প্রতিমন্ত্রীর প্রতিনিধি মো. আবু নাঈমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com