বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন

বড় বিনিয়োগ ছাড়া অর্থনীতি ঘুরে দাঁড়ানো সম্ভব নয়: অর্থমন্ত্রী

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
  • ১২৫ Time View

অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশের স্থবির অর্থনীতিকে পুনরুদ্ধার করতে বড় ধরনের বিনিয়োগ নিশ্চিত করা জরুরি। এ লক্ষ্যেই সরকার বড় আকারের বাজেট প্রণয়ন করছে।

বুধবার (২৯ এপ্রিল) সকালে বাজেট বিষয়ক এক আলোচনা সভায় এফবিসিসিআই আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

অর্থমন্ত্রী জানান, মধ্যপ্রাচ্য পরিস্থিতি ও বৈশ্বিক বাস্তবতার কারণে জ্বালানি খাতে অতিরিক্ত প্রায় ৩ বিলিয়ন ডলার ব্যয় হয়েছে। এ অবস্থায় অর্থনীতি পুনরুদ্ধারে অন্তত দুই বছরের একটি সহনীয় সময় প্রয়োজন বলে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও বিশ্বব্যাংককে জানানো হয়েছে।

তিনি আরও বলেন, বর্তমান সরকার ভঙ্গুর ব্যাংকিং খাত ও দুর্বল শেয়ারবাজারের মতো চ্যালেঞ্জপূর্ণ পরিস্থিতি উত্তরাধিকারসূত্রে পেয়েছে। তবে ধীরে ধীরে এসব সমস্যা কাটিয়ে উঠতে ব্যবসায়িক খাতে প্রতিবন্ধকতা দূর করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

অর্থমন্ত্রী জানান, রপ্তানি বাড়াতে গার্মেন্টস খাতের পাশাপাশি সম্ভাবনাময় অন্যান্য শিল্পেও প্রয়োজনীয় সহায়তা ও সুযোগ-সুবিধা বাড়ানো হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com