শনিবার, ২৩ মে ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন

২০২৬–২৭ অর্থবছরের এডিপি ৩ লাখ কোটি টাকা অনুমোদন : অর্থমন্ত্রী

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : সোমবার, ১৮ মে, ২০২৬
  • ৯ Time View

আগামী ২০২৬–২৭ অর্থবছরের জন্য বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) ৩ লাখ কোটি টাকায় নির্ধারণ করা হয়েছে।

সোমবার (১৮ মে) রাজধানীর আগারগাঁওয়ে পরিকল্পনা মন্ত্রণালয়-এ জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভায় এই বরাদ্দ অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সভা শেষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, নতুন এডিপিতে সরকারের নিজস্ব অর্থায়ন ধরা হয়েছে ১ লাখ ৯৯ হাজার কোটি টাকা, আর বৈদেশিক সহায়তা ও ঋণ ধরা হয়েছে ১ লাখ ১০ হাজার কোটি টাকা।

তিনি আরও জানান, প্রকল্প বাস্তবায়নে গতি বাড়ানো এবং স্বচ্ছতা নিশ্চিত করতে বিশেষ নজর দেওয়া হবে। পাশাপাশি বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তোলার ওপর জোর দিয়ে তিনি বলেন, দেশের অর্থনীতিকে টেকসই করতে বিদেশি ও দেশীয় বিনিয়োগ আরও বাড়াতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com