বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন

মালয়েশিয়ার ২৭ হাজার টন ডিজেল চট্টগ্রামে এসেছে

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬
  • ৫ Time View

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাব সত্ত্বেও দেশের জ্বালানি সরবরাহ অক্ষুণ্ণ রাখতে চট্টগ্রাম বন্দরে তেলবাহী জাহাজের আগমন অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় মালয়েশিয়া থেকে ২৭ হাজার ৩০০ টন পরিশোধিত ডিজেল নিয়ে ‘পিভিটি সোলানা’ নামের একটি ট্যাংকার মঙ্গলবার (৩১ মার্চ) ভোররাত ৩টার দিকে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছেছে।

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) জানিয়েছে, জাহাজটি প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে লাইটারের মাধ্যমে ডিজেল খালাস করবে। প্রয়োজনে জাহাজটিকে ডলফিন জেটিতে ভিড়িয়ে খালাস কার্যক্রম সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে।

বন্দর সূত্রে জানা গেছে, আগামী ৪ এপ্রিল প্রায় ৭০ হাজার টন এলএনজি নিয়ে আরও একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। গত এক মাসে দেশের জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে চট্টগ্রাম বন্দরে মোট ৩৩টি জাহাজ ভিড়েছে, যার মধ্যে ১৫টি জাহাজে তেল, ৮টি জাহাজে এলএনজি এবং ৯টি জাহাজে এলপিজি এসেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com