মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন

তেল পাচারে তথ্য দিলে নগদ পুরস্কারের ঘোষণা

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : সোমবার, ৩০ মার্চ, ২০২৬
  • ৬ Time View

সরকার জ্বালানি তেলের অবৈধ মজুত ও পাচার রোধে সাধারণ মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে নতুন ধরনের পুরস্কার ঘোষণা করেছে। স্থানীয় প্রশাসনকে সঠিক তথ্য প্রদান করে অবৈধ তেল মজুত বা পাচারের সঙ্গে জড়িতদের শনাক্ত করলে সহায়তাকারীকে সর্বোচ্চ ১ লাখ টাকা পর্যন্ত পুরস্কার দেওয়া হবে।

সোমবার (৩০ মার্চ) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অধীনে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যারা বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করতে অবৈধভাবে তেল মজুত করছে বা পাচারের সঙ্গে জড়িত, তাদের শনাক্ত করতে জনগণকে সরাসরি অংশগ্রহণ করতে হবে। তথ্যের সত্যতা যাচাইয়ের পর দ্রুততম সময়ে পুরস্কারের অর্থ প্রদান করা হবে। এভাবে সরকার জনগণের সহায়তা নিয়ে তেলের অবৈধ কার্যক্রম নিয়ন্ত্রণে আনতে চাচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com