বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন

ঈদে বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় স্বামী-স্ত্রী-সন্তান নিহত

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬
  • ৭ Time View

লালমনিরহাটের পাটগ্রামে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) সকালে উপজেলার মির্জারকোট মডেল মসজিদ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার আলীহাট ইউনিয়নের মনসাপুর গ্রামের বাসিন্দা শরিফুল ইসলাম (৩৫), তার স্ত্রী এবং তাদের ছেলে। জানা গেছে, শরিফুল ইসলাম পাটগ্রামে একটি বেসরকারি এনজিওতে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঈদের ছুটি উপলক্ষে পরিবারসহ মোটরসাইকেলে করে নিজ বাড়িতে ফিরছিলেন শরিফুল। পথে মির্জারকোট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই স্বামী-স্ত্রী ও তাদের ছেলের মৃত্যু হয়।

এ ঘটনায় তাদের মেয়েও গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়, যেখানে তার চিকিৎসা চলছে।

ঘটনার পরপরই এলাকায় শোকের ছায়া নেমে আসে। পুলিশ দুর্ঘটনাকবলিত ট্রাকটি শনাক্তের চেষ্টা চালাচ্ছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com