পবিত্র ঈদুল ফিতরের ছুটির শেষে ঘরমুখো মানুষের জন্য ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হচ্ছে আগামী শুক্রবার (১৩ মার্চ) থেকে। এইদিন ২৩ মার্চের যাত্রার টিকিট পাওয়া যাবে।
বাংলাদেশ রেলওয়ে আন্তঃনগর ট্রেনের সাত দিনের অগ্রিম টিকিট বিক্রি করছে অনলাইনে। যাত্রীদের সুবিধার্থে পশ্চিমাঞ্চলের সব ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে সকাল ৮টা থেকে এবং পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে দুপুর ২টা থেকে।
রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, ২৪ মার্চের টিকিট ১৪ মার্চ, ২৫ মার্চের ১৫ মার্চ, ২৬ মার্চের ১৬ মার্চ, ২৭ মার্চের ১৭ মার্চ, ২৮ মার্চের ১৮ মার্চ এবং ২৯ মার্চের ১৯ মার্চ বিক্রি হবে। এছাড়া চাঁদ দেখার ওপর ভিত্তি করে ২০, ২১ ও ২২ মার্চের টিকিটও বিক্রি করা হবে।
যাত্রীদের অনুরোধে নন-এসি কোচে ২৫ শতাংশ দাঁড়িয়ে যাওয়ার টিকিট যাত্রা শুরুর আগে প্রারম্ভিক স্টেশন থেকে সংগ্রহ করা যাবে। প্রতি যাত্রী সর্বোচ্চ একবারে চারটি আসনের টিকিট কিনতে পারবেন। কোনো টিকিট রিফান্ডযোগ্য হবে না।