নিরাপত্তা অবগত করে মার্কিন পতাকাবাহী জাহাজগুলোকে ইরানের জলসীমা থেকে যত সম্ভব দূরে থাকার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র।
আজ মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনের মাধ্যমে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়।
ইরানের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই হরমুজ প্রণালি দিয়ে চলাচলকৃত মার্কিন পতাকাবাহী জাহাজগুলোকে এ নির্দেশনা দেয় যুক্তরাষ্ট্র। এতে বলা হয়েছে ইরানের জলসীমা এড়িয়ে চলতে।
সোমবার (৯ ফেব্রুয়ারি) মার্কিন প্রশাসন জানান, আমেরিকান জাহাজের ক্যাপ্টেনরা যেন ইরানি বাহিনীকে জাহাজে উঠার অনুমতি না দেয়। কোনো পরিস্থিতে যদি ইরানিরা জাহাজে জোরপূর্বক বোর্ডিং করে, সেক্ষেত্রে ক্রুদের প্রতিরোধ না করার পরামর্শ দেওয়া হয় মার্কিন প্রশাসনের জারি করা নির্দেশনায়।
নির্দেশনায় আরও বলা হয়, বিশেষ করে হরমুজ প্রণালি দিয়ে পূর্ব দিকে যাওয়ার সময় ওমানের জলসীমার কাছ দিয়ে চলাচল করতে বলা হয়েছে। ওয়াশিংটন ও তেহরানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে ওমানে পরোক্ষ আলোচনার পরই এই সতর্কতা জারি করা হয়েছে।
উল্লেখ্য, এ বছরের জানুয়ারি মাসের শেষের দিকে ইরানের আইআরজিসি এই প্রণালিতে নৌ মহড়া চালায়।