রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন

২০২৬ সালের হজ্জ ভিসা ইস্যু শুরু রোববার থেকে

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৮ Time View

সৌদি আরব আগামী রোববার (৮ ফেব্রুয়ারি) থেকে ২০২৬ সালের (১৪৪৭ হিজরি) হজ্জ মৌসুমের জন্য ভিসা ইস্যু শুরু করবে। শনিবার (৭ ফেব্রুয়ারি) গালফ নিউজ  এ তথ্য প্রকাশ করেছে।

দেশটির হজ্জ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, হজ কার্যালয়গুলোর জন্য তৈরি করা বিস্তারিত কর্মপরিকল্পনার অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২০২৬ সালের হজের প্রস্তুতি কার্যক্রম শুরু হয়েছিল গত বছরের ৮ জুন থেকে। তখন হজ্জ অফিসগুলোকে প্রাথমিক পরিকল্পনার নথি পাঠানো হয়। এরপর ‘নুসুক মাসার’ ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে পবিত্র স্থানগুলোতে তাঁবু স্থাপন ও অন্যান্য সেবা সম্পর্কিত তথ্য সরবরাহ করা হয়, যাতে অফিসগুলো পর্যাপ্ত পরিকল্পনা ও সমন্বয় করতে পারে।

নির্ধারিত সময়সূচি অনুযায়ী, আবাসন এবং অন্যান্য মূল সেবার চুক্তি হবে ১ রবিউল আউয়াল ১৪৪৭ হিজরি অনুযায়ী,  ২০২৫ সালের আগস্টের শেষ দিকে শুরু হবে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com